করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ - Shera TV করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ - Shera TV

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ

স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩১ অক্টোবর সন্ধ্যায় শামা ওবায়েদের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এরপর থেকে তিনি ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এছাড়া, বিএনপির সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল করোনায় আক্রান্ত হয়েছেন।

৩০ অক্টোবর নমুনা পরীক্ষায় জহির উদ্দিন স্বপনের করোনা পজিটিভ ধরা পড়ে।

এদিকে, রবিবার রাতে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360