ফারিনের কারনে মানসিক যন্ত্রণায় ভুগছনে ইরফান - Shera TV ফারিনের কারনে মানসিক যন্ত্রণায় ভুগছনে ইরফান - Shera TV

ফারিনের কারনে মানসিক যন্ত্রণায় ভুগছনে ইরফান

বিনোদন ডেস্ক:

বিয়ে করে সংসার শুরু করেছেন ইরফান সাজ্জাদ ও তাসনিয়া ফারিন। কিন্তু একজনের সঙ্গে আরেকজনের মিলছে না। সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে।

ইরফান চাকরি করে।  ফারিন সারাদিন বাসায় একা থাকে। অফিস শেষে ইরফান বাসায় এলেই শুরু হয়ে যায় তাদের দ্বন্দ্ব। ইরফানের সবকিছুতেই বিরূপ প্রতিক্রিয়া দেখায় ফারিন। দাম্পত্যজীবন রীতিমতো অতিষ্ঠ হয়ে ওঠে তার কাছে। এ নিয়ে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভোগেন ইরফান।

একপর্যায়ে এ যন্ত্রণা থেকে মুক্তি পেতে ইরফান পরিকল্পনা করেন কীভাবে তাদের মধ্যে শান্তি ফিরিয়ে আনা যায়। দু’জন মিলে গল্প সাজিয়ে একেক দিন একেক চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নেন। সকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলে তাদের অভিনয়। এভাবে নিজেদের সম্পর্কের মধ্যে প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করেন।

ভালোই চলছিল তাদের নাটক। কিন্তু বিপত্তি ঘটে এলাকার বখাটেদের হাত থেকে ফারিনকে বাঁচানোর নাটক করতে গিয়ে। কী সেই বিপত্তি? শেষ পর্যন্ত কি তারা তাদের যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে?

এসব প্রশ্নের উত্তর জানার জন্য দেখতে হবে টেলিফিল্ম ‘মি. অ্যান্ড মিসেস যন্ত্রণা’। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন, আনন্দ খালেদসহ অনেকে। এটি ৭ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360