পররাষ্ট্র প্রতিমন্ত্রী সকলকে আহ্বান জানালেন সাকিবের পাশে দাড়ানোর - Shera TV পররাষ্ট্র প্রতিমন্ত্রী সকলকে আহ্বান জানালেন সাকিবের পাশে দাড়ানোর - Shera TV

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সকলকে আহ্বান জানালেন সাকিবের পাশে দাড়ানোর

হঠাতই যেন টালমাটাল বাংলাদেশের ক্রিকেট।আজ দিনের আলোফোটার আগেই সবাইকে স্তম্ভিত করার মত খবর বেড়িয়ে আসল বিভিন্ন গণ মাধ্যমে। বেশ কিছুদিন ধরেই বিসিবি-সাকিব দ্বন্দ্ব নিয়ে চারদিক সড়গরম। ঠিক এমন সময়েই জানা গেল বিসিবি নয় আইসিসি দিয়েই ১৮ মাসের নিষেধাজ্ঞা আসতে পারে সাকিবের জন্য।২ই বছর আগে জুয়াড়িরা সাকিবকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিলেও তা নকোচ করে দেন সাকিব। তবে এ ব্যাপারে তিনি আইসিসিকে অবহিত করেন নি। আর এমন ভুলেই নিষেধাজ্ঞা আসতে পারে সাকিবের জন্য। এমন খবর চাউর হওয়ার পর ভক্ত সাধারণ সবাইকেই সাকিবের পাশে দাঁড়ানোর আহবান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ তার নিজস্ব ফেসবুক একাউন্ট দিয়ে দেয়া এক স্ট্যাটাস এ সাকিবের পাশে দাড়ানোর জন্য সকলকে আহ্বান জানান। এ সময় তিনি সাকিবকে স্বাধীনতা উত্তর বাংলাদেশ এর সেরা সম্পদ বলে আখ্যায়িত করেন। তার সম্পুর্ন স্ট্যাটাসটি তুলে ধরা হল ঃ

“আমি প্রত্যাশা করি বাংলাদেশের সকল মিডিয়া এবং বিদেশি গণমাধ্যমে কাজ করেন এরকম সকল বাংলাদেশী সাকিবের পক্ষে শক্ত হয়ে দাড়াবেন।

রাজনীতিবিদদের নিয়ে বিভ্রান্তিকর হেডলাইন করা রেওয়াজে পরিনত হয়েছে। কিন্তু দয়া করে সাকিবের (বা অন্য যে কোন আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছে এরকম কোন ক্রিড়াবিদের) সাথে এটা করবেন না।

স্বাধীনতা উত্তর বাংলাদেশের সেরা সম্পদের অন্যতম একটির নাম সাকিব আল হাসান, যে আমাদের অনেক কষ্টের মাঝেও আমাদের মুখে হাসি ফুটিয়েছে, আমরা বিশ্বের সেরা সেরা যেসব অলরাউন্ডারদের দেখে বেড়ে উঠেছিলাম তাদের সবার চেয়ে যে সে সেরা তা আমার আপনার বিবেচনায় নয়, বছরের পর বছরের পরিসংখ্যান এবং আইসিসিই তা বলেছে।

আর এটাকে অন্য কিছুর সাথে অযথা জড়াবেননা।

আইসিসির নিয়ম আছে, যা বি সি বি দেখবে কিন্তু নাগরিক হিসেবে সাকিবের পাশে সবাইকে দাড়াতেই হবে।”

Developed BY: Shera Digital 360