নায়ক থেকে গায়ক - Shera TV নায়ক থেকে গায়ক - Shera TV

নায়ক থেকে গায়ক

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে যাওয়া ‘ফরচুন বরিশাল’ দলের থিম সংয়ে কণ্ঠ দিলেন নায়ক জায়েদ খান। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ‘মুই বরিশাইল্লা’ শিরোনামের গানটিতে প্রতীক হাসানের সঙ্গে গেয়েছেন তিনি।

এই নায়ক বলেন, ‘এটাই আমার প্রথম গাওয়া গান। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গান চর্চা করতাম। কিন্তু অভিনয়ে এসে আর গান করা হয়নি। এ গানটি সুর করার পর সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত বরিশালের অংশটুকু আমাকে গাইতে অনুরোধ করেন। আমিও রাজি হয়ে গেলাম।আশা করছি, গানটি সাড়া ফেলবে।’
সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত বলেন, ‘আমার মনে হয়েছে, জায়েদ ভাইয়ের কণ্ঠে গানটা দারুণ মানাবে। কারণ, সুর করার পর তাকে দিয়ে গাইড ভয়েস দিয়েছিলাম। তখন শুনে মনে হয়েছে, গানটার জন্য এই কণ্ঠই সেরা।’

চিত্রনায়ক জায়েদ খান এ মুহূর্তে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালে খ্যাতনামা নির্মাতা মহম্মদ হান্‌নানের হাত ধরে চলচ্চিত্রে পদার্পণ করেন তিনি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360