না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী - Shera TV না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী - Shera TV

না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী

স্টাফ রিপোর্টার: সংসদের সাবেক ডেপুটি স্পিকার, ছয় বারের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব:) শওকত আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯ টা ৩০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাদ মাগরিব মরহুমের নামাজে জানাযা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এর পূর্বে বিকাল সাড়ে ৪টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ জাতীয় শহীদ মিনারে রাখা হবে। পরে মঙ্গলবার (১৭ নভেম্বর) সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারে সকাল ১০টায় তার মরদেহ শরীয়তপুর জেলার নড়িয়ায় নেওয়া হবে। অতঃপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নড়িয়া শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর নড়িয়া বি এল উচ্চ বিদ্যালয়ে জানাযা শেষে নিজ বাড়িতে শরীয়তপুরের নড়িয়ায় স্বাধীনতা ভবনে চির নিদ্রায় শায়িত হবেন এই বীর মুক্তিযোদ্ধা।

কর্নেল (অব:) শওকত আলী, ঐতিহাসিক আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন। এছাড়াও তিনি মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360