এই শীতে ত্বকের যত্ন - Shera TV এই শীতে ত্বকের যত্ন - Shera TV

এই শীতে ত্বকের যত্ন

লাইফস্টাইল ডেস্ক:

প্রকৃতিতে এরই মধ্যে হালকা শীত অনুভূত হচ্ছে। এতে অনেকেরই ত্বকে রুক্ষ ভাব দেখা দিচ্ছে। পাশাপাশি করোনাভাইরাসের কারণে ঘর থেকে বের হলে কিংবা ঘরে থেকেও বারবার হাত ধুতে হচ্ছে বা স্যানিটাইজার লাগাতে হচ্ছে। এ কারণেও হাতের ত্বক খসখসে হয়ে যাচ্ছে। সারাদিনে কাজের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় হাতের। কিন্তু হাতের যত্নের ব্যাপারে কাউকে ততটা মনোযোগী হতে দেখা যায় না। এ কারণে শীতের সময়ে হাতের যত্ন নেওয়া বেশি জরুরি। এই সময়ে হাতের যত্ন নিতে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-

১. হাত ভালো রাখতে মুসুর ডাল ব্যবহার করতে পারেন । তিন চামচ মুসুরের ডাল বেটে নিন। এরপর তার সঙ্গে ২ চামচ আপেল সিডার ভিনেগার ও ডিমের সাদা অংশ মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। ৩০ মিনিট হাতে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

২. মধু, লেবুর রস আর চিনি মিশিয়ে ২০ মিনিট হাতে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে হাত নরম থাকে।

৩. হাতের কাজ শেষ হলে তিন চামচ চালের গুঁড়া, ২ চামচ গ্লিসারিন আর মধু দিয়ে প্যাক বানান। ১৫ মিনিট হাতে রেখে ধুয়ে ফেলুন। এরপর অন্তত ২ ঘণ্টা সাবান ব্যবহার করবেন না।

৪. প্রতিদিন বাসনপত্র পরিষ্কার কিংবা কাপড় কাচার কারণে হাত অনেকটাই শুষ্ক হয়ে যায়। এ কারণে খুব ক্ষারযুক্ত কোনো সাবান ব্যবহার করা থেকে বিরত থাকুন। থালা-বাসন পরিষ্কারের সময় গ্লাভস পরার অভ্যাস করুন।

৫. নিয়মিত হাতের ব্যায়াম করুন। পাশাপাশি ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360