যুক্তরাষ্ট্রে বাড়িতেই করা যাবে করোনা পরিক্ষা - Shera TV যুক্তরাষ্ট্রে বাড়িতেই করা যাবে করোনা পরিক্ষা - Shera TV

যুক্তরাষ্ট্রে বাড়িতেই করা যাবে করোনা পরিক্ষা

সেরা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সম্প্রতি বাড়িতে বসেই করোনা পরীক্ষার অনুমোদন দিয়েছে।

টেস্ট কিটের মাধ্যমে যে কেউ বাড়িতে বসেই আধাঘণ্টায় জানতে পারবেন করোনায় আক্রান্ত হয়েছেন কিনা। খবর রয়টার্সের।

এফডিএ মঙ্গলবার এই সেলফ টেস্টিং কিটের অনুমোদন দিয়েছে। লুসিরা হেলথের তৈরি এই টেস্ট কিট মাত্র একবার ব্যবহারের জন্য।

জরুরি ভিত্তিতে বাড়িতে ব্যবহারের জন্য এই টেস্ট কিটের অনুমোদন দেয়া হয়েছে। এ পদ্ধতিতে ১৪ বছর বা তার চেয়ে বেশি বয়সীদের নাক থেকে নমুনা সংগ্রহ করে করোনা সম্পর্কে জানা যাবে।

এফডিএ জানিয়েছে, এই পরীক্ষায় একজন স্বাস্থ্য সহযোগী সন্দেহভাজন আক্রান্ত ব্যক্তিকে সহায়তা করবেন।

এফডিএর কমিশনার স্টিফেন হ্যান জানিয়েছেন, এই প্রথম বাড়িতে নমুনা সংগ্রহের অনুমোদন দেয়া হলো, যা সম্পূর্ণ ব্যক্তির নিজস্ব পরিচালনায় সংগ্রহ হবে এবং বাড়িতে বসেই ফল জানা যাবে।

এ ধরনের কিট হাসপাতালেও ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। তবে স্বাস্থ্য নিয়ন্ত্রকরা বলছেন, ১৪ বছরের কম বয়সী কারও নমুনা পরীক্ষা করা হলে অবশ্যই একজন স্বাস্থ্যকর্মীর সহায়তা নিতে হবে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360