নায়করাজ রাজ্জাকের পরিবারে করোনার হানা - Shera TV নায়করাজ রাজ্জাকের পরিবারে করোনার হানা - Shera TV

নায়করাজ রাজ্জাকের পরিবারে করোনার হানা

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
প্রয়াত নায়করাজ রাজ্জাকের দুই ছেলে বাপ্পারাজ, সম্রাট ও তাদের পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার তথ্যটি আজ দুপুর ২ টায় নিশ্চিত করেছেন সম্রাট। তিনি বলেন, প্রথমে আমাদের জ্বর ও গা ব্যাথা হয়। বুঝলাম যে এটা করোনর লক্ষণ। তারপর গত বুধবার হাসাপাতালে পুরো পরিবারের সবার করোনা নমুনা পাঠাই। পরে শুক্রবার রাতে রিপোর্ট হাতে পাই। রিপোর্ট দেখে জানতে পারি ভাইয়া, ভাবি, আমি, আমার স্ত্রী ও আমার দুই মেয়ে করোনা পজেটিভ। সম্রাট আরও জানান, পরিবারের সবাই এখন প্রচন্ড দুর্বল অনুভব করছেন।

প্রথম জ্বর আর গা ব্যাথা ছিল এখন আর কোনো সমস্যা নেই। ডাক্তারের পরামর্শে বর্তমানে বাসাতেই তারা আইসোলোশনে আছেন এবং মেডিসিন নিচ্ছেন। এদিকে. পরিবারের ছয় সদস্য করোনা আক্রান্ত হলেও নায়করাজ রাজ্জাকের স্ত্রীর করোনার ফল নেগেটিভ এসেছে। এ ব্যাপারে সম্রাট বলেন, আমাদের যখন জ্বর আসে তখনই আম্মাকে বোনের বাসায় শিফট করে দিয়েছি। আম্মা ভালো আছেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360