চমক দেখালেন পাখি! - Shera TV চমক দেখালেন পাখি! - Shera TV

চমক দেখালেন পাখি!

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
ফের চমক দিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি। ওই ভিডিওর মাধ্যমে কীভাবে নিজেকে ‘ফিট’ রাখতে হবে, সেই আভাস দেন মধুমিতা। শারীরিক কসরতের পাশাপাশি বিভিন্ন সময় হাসি মুখে পোজ দিতেও দেখা যায় তাকে। ডেনিম জিন্সে সঙ্গে টপ পরে মধুমিতা ক্যামেরার সামনে আসার পর, সেই ভিডিও লেন্সবন্দি করা হয়। মধুমিতার ওই ভিডিও দেখে, বাহবা দিতে শুরু করেন তার অনুরাগীরা। মধুমিতার শরীর চর্চার যে অভিনব কায়দা, কেউ তার প্রশংসা করেন, আবার কেউ সুন্দর বলে মন্তব্য করতে শুরু করেন। কেউ আবার অভিনেত্রীর ভিডিওতে ভালবাসার চিহ্ন একে দেন।

‘কুসুম দোলায়’ ঋষি কৌশিকের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের পর তুমুল জনপ্রিয়তা পান মধুমিতা সরকার। যদিও কুসুম দোলার পর তাকে এথনও পর্যন্ত অন্য ধারাবাহিকে আর দেখা যায়নি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360