নেহার চেয়ে ৭ বছরের ছোটো রেহান - Shera TV নেহার চেয়ে ৭ বছরের ছোটো রেহান - Shera TV

নেহার চেয়ে ৭ বছরের ছোটো রেহান

বিনোদন ডেস্ক:
রোহনপ্রীত সিংকে গত ২৪ অক্টোবর বিয়ে করেন নেহা কাক্কর। দিল্লিতে মহা ধুমধাম করে বিয়ে হয় তাদের। এরপরই শুরু হয় হানিমুন পর্ব। তাদের বিয়ে ও হানিমুনের ছবি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

তবে বিয়ের পর জানা গেল, নেহা কাক্করের চেয়ে রোহনপ্রীত সিং সাত বছরের ছোট। নেহার বয়স ৩২ বছর আর রোহনের ২৫ বছর। নেহা জানান, সাত বছরের বড় হওয়ায় রোহন তাকে প্রথমে বিয়ে করতে রাজি ছিলেন না।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খোলেন নেহা কাক্কর। তিনি বলেন, রোহনের সঙ্গে পরিচয়ের পর থেকেই তাদের একে অপরের প্রতি ভাললাগা বাড়তে শুরু করে। এমন পরিস্থিতিতে রোহনপ্রীত এক রাতে ফোন করে তাকে ভালোবাসার কথা জানান।

নেহা বলেন, ‘ওই সময় রোহনকে বলেছিলাম- নতুন কোনো সম্পর্কে জড়াতে চাই না, বয়স হয়েছে, বিয়ে করে সংসার করতে চাই।’ ফোনে এমন কথা হওয়ার পরের দিন রোহন আবার তার সঙ্গে দেখা করেন বলে জানান নেহা।

নেহা জানান, এরপর তার মায়ের সঙ্গে কথা বলে বিয়ের দিন স্থির করে ফেলেন রোহনপ্রীত সিং।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360