ধর্মীয় স্বাধীনতা হরণকারীদের ছেড়ে কথা বলবে না যুক্তরাষ্ট্র - Shera TV ধর্মীয় স্বাধীনতা হরণকারীদের ছেড়ে কথা বলবে না যুক্তরাষ্ট্র - Shera TV

ধর্মীয় স্বাধীনতা হরণকারীদের ছেড়ে কথা বলবে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক:
মার্কিন নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা যে কোনও মূল্যে রক্ষা করা হবে। পাশাপাশি, বিশ্বের যে কোনও প্রান্তে ধর্মীয় স্বাধীনতা হরণকারীদের ছেড়ে কথা বলা হবে না। জানাল মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে জানান হয়েছে, বার্মা, চীন, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান সৌদি আরব, তাজিকিস্তান, তুর্কমেনিস্থানের মত দেশে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ধর্মীয় স্বাধীনতা হরণ করা হচ্ছে। ধর্মীয় কারণে বহু মানুষ নিপীড়নের শিকার হচ্ছেন। এনিয়ে উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র।
কিউবা, নিকারাগুয়া ও রাশিয়ার ওপরে বিশেষ নজর রাখা হয়েছে। এছাড়াও আল-শাবাব, আল কায়দা, বোকো হারাম, হায়াত তাহারির আল-শাম, হুথি, আইসিসি-এর মেতা সংগঠনের ওপরেও কড়া নজর রয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, সুদান ও উজবেকিস্তানের মতো দেশে ধর্মীয় কারণে সংঘাতের বিরুদ্ধে নতুন আইন আনা হয়েছে। এটা ভালো দিক। তাই আপাতত এদের ওপর থেকে নজর সরাচ্ছে মার্কিন সরকার। ওই দুই দেশের নতুন আইন অন্যান্য দেশের কাছে মডেল হতে পারে।

 

সূত্র: জি নিউজ

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360