জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার সাত বিচারককে বদলি - Shera TV জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার সাত বিচারককে বদলি - Shera TV

জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার সাত বিচারককে বদলি

সেরা ডেস্ক রিপোর্ট:
জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার সাত বিচারককে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আজ বুধবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলি হওয়া সাত বিচারক
নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোহাম্মদ শাহীন উদ্দিনকে খাগড়াছড়িতে, আইন কমিশনের সচিব (জেলা জজ) মীর রুহুল আমিনকে মানিকগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাসানুল ইসলামকে বরগুনার জেলা ও দায়রা জজ নিয়োগ দেওয়া হয়েছে।

বরগুনা জেলা জজ মো. আছাদুজ্জামানকে পাবনায়, খাগড়াছড়ির জেলা জজ মো. আলমগীর হাসানকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়েছে।

আর চুয়াডাঙ্গা জেলা জজ মোহা. রবিউল ইসলাম প্রেষণে আইন কমিশনের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিশেষ জজ মো. শফিকুল ইসলামকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360