প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে ৫ দিন আটকে রেখে গনধর্ষণ - Shera TV প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে ৫ দিন আটকে রেখে গনধর্ষণ - Shera TV

প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে ৫ দিন আটকে রেখে গনধর্ষণ

সেরা ডেস্ক রিপোর্ট:

ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক স্কুলছাত্রীকে পাঁচদিন আটকে রাখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাকে প্রেমিকসহ পাঁচজন মিলে ধর্ষণ করে। নরসিংদীর মনোহরদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতে মনোহরদী থানায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে প্রেমিক শাওন মিয়াসহ (২৫) তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত শাওন মিয়া মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চেঙ্গাইন গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। অন্য আসামিরা হলেন- মো. আশিক (২৩), মো. মোবারক হোসেন (২২), মো. সুমন (২২) ও মোবারক হোসেন (২২)।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ওই স্কুলছাত্রীর সঙ্গে অভিযুক্ত শাওন মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার শাওন উপজেলার বগাদীর একটি পার্কে ঘুরতে যাওয়ার কথা বলে ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পার্কে সারাদিন ঘুরে সন্ধ্যার পর তাকে শাওন ও তার চার সহযোগী অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে স্কুলছাত্রীকে টানা পাঁচদিন আটকে রেখে শাওন ও তার সহযোগীরা ধর্ষণ করে। গত মঙ্গলবার রাতে ওই ছাত্রীকে চালাকচর বাজারের পাশে ফেলে রেখে চলে যায়।

ওসি আরো বলেন, বৃহস্পতিবার দুপুরে নির্যাতিত ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360