কাতারে আইসোলেশনে করোনা আক্রান্ত জামাল ভুঁইয়া - Shera TV কাতারে আইসোলেশনে করোনা আক্রান্ত জামাল ভুঁইয়া - Shera TV

কাতারে আইসোলেশনে করোনা আক্রান্ত জামাল ভুঁইয়া

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই খেলতে কাতার গিয়েছিল বাংলাদেশ দল। ৪ঠা ডিসেম্বর অনুষ্ঠিত ম্যাচে ৫-০ গোলের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। হারের পরদিন অর্থাৎ ৫ ডিসেম্বর দেশে ফেরে লাল-সবুজ জার্সিধারীরা। ফেরেননি শুধু অধিনায়ক জামাল ভূঁইয়া। ব্যক্তিগত কারণে কাতারে থেকে যান তিনি। তবে তার ফেরার সময়টা আরও লম্বা হচ্ছে। বিশ্বকাপ বাছাই ম্যাচের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই মিডফিল্ডার। কাতারেই এখন আইসোলেশনে আছেন তিনি।
জামালের পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে বিষয়টি। তাছাড়া বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডেও নিশ্চিত করেছেন জামালের আক্রান্ত হওয়ার খবর। এই মুহূর্তে বাংলাদেশ অধিনায়ক কাতার ফুটবল অ্যাসোসিয়েশনে তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360