যৌতুক না পেয়ে বিয়ের আসরেই বিবাহ বিচ্ছেদ - Shera TV যৌতুক না পেয়ে বিয়ের আসরেই বিবাহ বিচ্ছেদ - Shera TV

যৌতুক না পেয়ে বিয়ের আসরেই বিবাহ বিচ্ছেদ

অনলাইন ডেস্ক:

রাজশাহীর বাগমারা উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের মহসিন আলীর সঙ্গে একই উপজেলার ইসমাইলপুর গ্রামের জেসমিন আক্তারের সঙ্গে বিয়ে হয়। তবে নতুন বউকে বরের বাড়িতে নিয়ে যাওয়ার সময়ই বিপত্তি বাধে।

বিয়ের উপহারসামগ্রীর বণ্টন নিয়ে প্রথমে মনোমালিন্য ও পরে ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। গভীর রাত পর্যন্ত চলে এ অবস্থা।

বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে থানা পর্যন্ত গড়ায়। পরে উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে বর-কনের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। শুক্রবার (১৯ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
কনের পরিবারের অভিযোগ, উপহারসামগ্রী নিয়ে যে শর্ত ছিল, বিয়ের আসরে তা পালন করেনি বরপক্ষ। এতে এলাকার কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন।

অভিযোগের বিষয়ে জানতে বরপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে চায়নি। তবে বরের প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য আজাহার আলী বলেন, উভয় পক্ষের উচিত ছিল শান্ত হওয়া। এমন ঘটনা কাম্য নয়।

নিকাহ রেজিস্ট্রার আক্কাছ আলী বলেন বলেন, একই আসরে বিয়ের কয়েক ঘণ্টা পরই বিবাহবিচ্ছেদ হয়।

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, বিষয়টি জানতে পেরেছি। উভয়পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360