নিউ জার্সিতে ৪ মাস বয়সী মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার - Shera TV নিউ জার্সিতে ৪ মাস বয়সী মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার - Shera TV

নিউ জার্সিতে ৪ মাস বয়সী মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: নিউ জার্সিতে ৪ মাস বয়সী মেয়েকে হত্যার অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার হাডসন কাউন্টি প্রসিকিউটর এস্টার সুয়ারেজ এই তথ্য জানান। তিনি বলেন খালেসি টরেসকে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শিশুটি প্রতিক্রিয়াহীন ছিল এবং শ্বাস নিচ্ছিল না। শিশুর কপালে আঘাত, আংশিক মাথার খুলি ফাটা এবং একটি হেমোরেজ ছিল। কিন্তু  ৩ মার্চ, ২০১৮ এ তার মস্তিষ্কে রক্তক্ষরনজনিত কারনে শিশুটির মৃত্যু হয়। কিন্তু শিশুটির মৃত্যুর পেছনে তার বাবার হাত আছে এমন অভিযোগ থাকা ঘটনার প্রায় ৩ বছর পরে তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360