জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ইইউর উদ্বেগ - Shera TV জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ইইউর উদ্বেগ - Shera TV

জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ইইউর উদ্বেগ

ভারতের অংশে জম্মু-কাশ্মিরের সংঘাতময় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টারি পার্টির প্রতিনিধিরা। তাদের অভিমত- উপত্যকার মানুষ মানবাধিকার থেকে বঞ্চিত।মঙ্গলবার কাশ্মিরের পরিস্থিতি খতিয়ে দেখে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে এই আবেদন জানিয়েছে ইইউ এমপিদের দল। এ দিকে ভারত অধিকৃত কাশ্মিরকে দু’টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত আজ ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে।

ভারত অধিকৃত কাশ্মিরের পরিস্থিতি সরেজমিন ঘুরে দেখতে ইউরোপীয় পার্লামেন্টের ২৭ জন সদস্য মঙ্গলবার সেখানে পৌঁছেন। দিল্লির পক্ষ থেকে কাশ্মির সফরের আমন্ত্রণ পাওয়া এই ২৭ জনের মধ্যে ২২ জনই বিভিন্ন কট্টর দক্ষিণপন্থী দলের রাজনীতিক। উগ্র ইসলামবিদ্বেষী ও অভিবাসীবিদ্বেষী অবস্থানের জন্য তাদের আলাদা পরিচিতি রয়েছে।

উল্লেখ্য, জম্মু কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ। যা এই অঞ্চলের মানুষদের ক্ষোভকে আরো তরন্বিত করছে।

Developed BY: Shera Digital 360