যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনের চেয়ে আফগানিস্তানেও ভালো নির্বাচন হয় - Shera TV যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনের চেয়ে আফগানিস্তানেও ভালো নির্বাচন হয় - Shera TV

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনের চেয়ে আফগানিস্তানেও ভালো নির্বাচন হয়

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনের চেয়ে আফগানিস্তানে ভালো নির্বাচন হয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বাইডেনের প্রতি ইঙ্গিত করে ‘ভুয়া প্রেসিডেন্ট’ আখ্যা দেন।

শনিবার রাতে এক টুইটবার্তায় ওই মন্তব্য করেন তিনি।

টুইটবার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এক তরুণ সেনাসদস্য আমাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনের চেয়ে আফগানিস্তানে অনেক ভালো নির্বাচন হয়। আমাদের (নির্বাচনে) মিলিয়ন মিলিয়ন ই-মেইল ব্যালটে দুর্নীতি হয়েছে,  এমন নির্বাচন তৃতীয় বিশ্বে হয়।  ভুয়া প্রেসিডেন্ট!’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360