জাপানে বিদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা - Shera TV জাপানে বিদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা - Shera TV

জাপানে বিদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিদেশিদের জাপানে প্রবেশ সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করেছে দেশটি। তবে যেসব বিদেশি নাগরিক সেখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছে তারা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রয়েছে। বৃটেনে ছড়িয়ে পরা করোনাভাইরাসের উচ্চ সংক্রমনশীল স্ট্রেইন জাপানেও ধরা পড়েছে। এর প্রেক্ষিতে এর বিস্তার রোধে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

২৮ ডিসেম্বর থেকে নতুন এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। সমগ্র জানুয়ারিজুড়ে তা জারি থাকবে। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে জাপান সরকার। এতে বলা হয়েছে, জাপানি নাগরিক এবং স্থায়ী বিদেশি নাগরিকরা প্রবেশের সুযোগ পাবে।
তবে তাদেরকে যথাযথ প্রমাণ দেখাতে হবে। একইসঙ্গে, তাদেরকে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। জাপানে প্রবেশের পর কোয়ারেন্টিনে থাকতে হবে ১৪ দিন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360