যুক্তরাষ্ট্রে বাড়ি কিনছেন মেসি - Shera TV যুক্তরাষ্ট্রে বাড়ি কিনছেন মেসি - Shera TV

যুক্তরাষ্ট্রে বাড়ি কিনছেন মেসি

সেরা স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসি কি তাহলে সত্যিই যুক্তরাষ্ট্রের মেজর লিগ (এমএলএস) সকারে খেলতে চলেছেন? আর্জেন্টাইন তারকাকে নিয়ে প্রকাশিত সাম্প্রতিক খবর অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। স্পেনের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসি নাকি ইতিমধ্যেই ফ্লোরিডাতে একটি বাড়ি কিনে রেখেছেন।

বাংলাদেশি মুদ্রায় যার দাম ৮৩ কোটি রুপিরও বেশি। মেসির যোগ দেওয়ার সম্ভাবনা ইন্টার মিয়ামি ক্লাবে, যার মালিক আবার প্রাক্তন ইংরেজ ফুটবলার ডেভিড বেকহ্যাম।
দেড় বছর আগেই বিলাসবহুল পোরশে ডিজাইনের ফ্ল্যাট কিনে রেখেছেন মেসি। ২০১৪ সালে নির্মিত এই টাওয়ারে শুধু গাড়ি উপরে তোলার জন্য একটি আলাদা লিফট রয়েছে। মেসির এই ফ্ল্যাট থেকে ইন্টার মিয়ামির স্টেডিয়ামের দূরত্ব ২৫ মিনিটের।

এই মৌসুমের শুরুর আগেই বার্সেলোনা ছাড়ার ইচ্ছে প্রকাশ করে শোরগোল ফেলে দিয়েছিলেন মেসি। পরে অবশ্য আইনি জটিলতা থাকায় সে সমস্যা মেটে। তবে আপাতত নাকি দু’বছর বার্সাতেই থেকে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তারপরে পাড়ি দিতে চান আমেরিকায়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360