নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু - Shera TV নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু - Shera TV

নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন রোকেয়া গণি (৬৫) নামে এক বাংলাদেশি নারী।

তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই ইউনিয়নের
শেখেরগাঁও গ্রামের নুরুল গণির স্ত্রী।
বৃহস্পতিবার বিকাল ৩টা ২৭ মিনিটে নিউইয়র্কের স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান। রোকেয়া ৬ সন্তানের জননী। প্রায় এক সপ্তাহ ধরে তিনি ভেন্টিলেশনে ছিলেন বলে জানা গেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রোকেয়া গণির ছেলে আমেরিকা আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতাউল গণি আসাদ জানান, জানাজা শেষে তাকে আমেরিকাতেই দাফন করা হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360