গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৯৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৬৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জন।

শনিবার (২ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৫৯ হাজার ৬২০ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৮০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৪টি, জিন-এক্সপার্ট ২৬টি, র‌্যাপিড অন্টিজেন ৪০টি। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে নয় হাজার ৫০৯টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে নয় হাজার ৭০১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৪৯ হাজার ৪০২টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার সাত দশমিক ০৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২১ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৯ হাজার ৬২০ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360