যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ছড়িয়েছে বিশ্বের ৩৩টি দেশে - Shera TV যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ছড়িয়েছে বিশ্বের ৩৩টি দেশে - Shera TV

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ছড়িয়েছে বিশ্বের ৩৩টি দেশে

অনলাইন ডেস্ক:

যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেন (ধরন) বিশ্বের মোট ৩৩টি দেশে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় শুক্রবার এই নতুন ধরনের সন্ধান তুরস্কেও পাওয়া যায়। দেশটিতে নতুন ধরনের করোনায় ১৫ জন আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে।

এই নিয়ে ১ মাসেরও কম সময়ে ৩৩টি দেশে নতুন স্ট্রেনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে বেশ কিছু দেশে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে অন্যান্য দেশের ভ্রমণ বন্ধ রাখা হয়েছে।
যুক্তরাজ্যের কলোরাডো অঙ্গরাজ্যে প্রথম এ ভাইরাসের দেখা পাওয়া যায়।

তুরস্কেরর স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ওই ১৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে যারা ছিল, তাদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360