আগামী এপ্রিলে ঢাকায় বসছে ডি এইট সম্মেলন - Shera TV আগামী এপ্রিলে ঢাকায় বসছে ডি এইট সম্মেলন - Shera TV

আগামী এপ্রিলে ঢাকায় বসছে ডি এইট সম্মেলন

প্রায় ২০ বছর পর বাংলাদেশ আগামী এপ্রিলের তৃতীয় সপ্তাহে ডি-এইট-এর ১০ম সম্মেলনের আয়োজন করবে। ডি-এইট-এর মহাসচিব রাষ্ট্রদূত জাফর কু শারি আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে একথা উল্লেখ করেন তিনি। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করে বলেন, ‘ডি-এইট-এর আগামী ঢাকা সম্মেলনে বাংলাদেশকে জোটের পরবর্তী চেয়ারম্যান করা হবে যা কাকতালীয়ভাবে ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সঙ্গে মিলে গেছে ।’
ডি-এইট মহাসচিব সংগঠনের সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী এবং মহাসচিব উভয়েই ডি-এইট সদস্য দেশগুলোর মধ্যে কানেকটিভিটি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। 

উল্লেখ্য, উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডি-৮ (D-8 or Developing Eight) নামে পরিচিত। এই সংস্থাটি বাংলাদেশ,  মিশর,  ইন্দোনেশিয়া,  মালয়েশিয়া,  ইরান,  নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক এই ৮ টি দেশ নিয়ে গঠিত একটি অর্থনৈতিক উন্নয়ন জোট।

Developed BY: Shera Digital 360