বাইডেনকে ফাঁসিয়ে দিতে পারেন ট্রাম্প! - Shera TV বাইডেনকে ফাঁসিয়ে দিতে পারেন ট্রাম্প! - Shera TV

বাইডেনকে ফাঁসিয়ে দিতে পারেন ট্রাম্প!

অনলাইন ডেস্ক:
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে ডোনাল্ড ট্রাম্পের হাতে। বিদায় বেলায় বাইডেনকে ফাঁসিয়ে যেতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘বেপরোয়া’ সামরিক পদক্ষেপ নিতে পারেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। খবর নিউজ এইটটিনের।

আগামী দুই সপ্তাহের মধ্যে ট্রাম্পের নির্দেশে ইরানে ‘ভয়াবহ হামলা’ হতে পারে বলে মনে করছেন তারা। এরই মধ্যে গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে পারস্য উপসাগরে তিন দফায় মার্কিন বি-৫২ বোমারু বিমান উড়িয়েছে। সর্বশেষ গত বুধবারও পারস্য উপসাগরে ওড়ে এই বিমান।
ইরানকে প্রতিশোধ নিতে বিরত রাখতেই যুক্তরাষ্ট্র এসব বোমারু বিমান উড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। আবার ইরান কাশেম সোলাইমানি হত্যার প্রথম বর্ষপূর্তির আগে তার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি বার্তা দিয়েছে। সব মিলিয়ে মুখোমুখি অবস্থান করছে যুক্তরাষ্ট্র ও ইরান।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360