আগের চেয়ে মওদুদ আহমদ ভালো আছেন - Shera TV আগের চেয়ে মওদুদ আহমদ ভালো আছেন - Shera TV

আগের চেয়ে মওদুদ আহমদ ভালো আছেন

স্টাফ রিপোর্টার:

অসুস্থ হয়ে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সাথে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগের চেয়ে মওদুদ আহমদ ভালো আছেন বলে জানিয়েছেন ফখরুল। এসময় মির্জা ফখরুলের সঙ্গে কথা বলেছেন মওদুদ এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মওদুদ আহমদকে দেখে আসার পর সাংবাদিকদের তিনি একথা জানান।

ফখরুল বলেন, আমি উনাকে দেখে এসেছি। উনি (মওদুদ আহমদ) আগের চেয়ে ভালো আছেন। উনি আমার সাথে কথা বলেছেন, এখন ভালো বোধ করছেন। উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, আমি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার সাহেবের সাথে কথা বলেছি। আগামীকাল তার হৃদযন্ত্রে স্থায়ী পেস মেকার বসানো হবে। এখন একটা অস্থায়ী পেস মেকার আছে।

বিএনপি মহাসচিবের সাথে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনও ছিলেন।

গত ৩০ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পেলে মওদুদ আহমদকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে চিকিৎসকরা জানান।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360