আজকের করোনা আপডেট - Shera TV আজকের করোনা আপডেট - Shera TV

আজকের করোনা আপডেট

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৭৫৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৬৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২১ হাজার ৩৮২ জন।

বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৬৪ জন।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৬৬ হাজার ৬৪ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৮১টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৪টি, জিন-এক্সপার্ট ২৭টি, র্যাপিড অ্যান্টিজেন ৪০টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৫২৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯০৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৪৪ হাজার ৩৯৯টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও নারী সাতজন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দুইজন করে চারজন। এছাড়া ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২১ জন। আর বাড়িতে এক জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন রয়েছেন।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360