তৃতীয় বিয়ে করলেন হাবিব - Shera TV তৃতীয় বিয়ে করলেন হাবিব - Shera TV

তৃতীয় বিয়ে করলেন হাবিব

বিনোদন ডেস্ক:
ফের বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। মঙ্গলবার (১২ জানুয়ার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন হাবিব।

ওই ফেসবুক পোস্টে হাবিব লিখেছেন- “আমার ব্যক্তিগত জীবনের উন্নতি হয়েছে। সম্প্রতি আমি বিয়ে করেছি। আমার স্ত্রীর নাম আফসানা চৌধুরি সিফা। আমরা সবাই জানি যে, বিশ্বব্যাপী এখন ভয়াবহ করোনা দুর্যোগ চলছে। খুব বাজে সময় যাচ্ছে। যে কারণে, কোনও আয়োজন ছাড়াই বিয়েটা হয়েছে। আল্লাহ মঙ্গল করুন।”

এটি হাবিব ওয়াহিদের তৃতীয় বিয়ে। এর আগে ২০০৩ সালে আরজে লুবাইনার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন হাবিব। কিন্তু একই বছর সংসারের ইতি টানেন তারা। এরপর ২০১১ সালে রেহান চৌধুরি নামে একজনকে বিয়ে করেন তিনি। ছয় বছর সংসার করার পর ২০১৭ সালে তারাও বিচ্ছেদের পথে হাঁটেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360