লেবানন ভুপাতিত করল ইসরাইলি ড্রোন - Shera TV লেবানন ভুপাতিত করল ইসরাইলি ড্রোন - Shera TV

লেবানন ভুপাতিত করল ইসরাইলি ড্রোন

ইসরাইলি ড্রোন ভুপাতিত করার কথা জানিয়েছে লেবাননের গণমাধ্যম।

লেবাননের আকাশ সীমায় ইসরাইলি ড্রোন প্রবেশ করলে তা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভূপাতিত করেছে লেবানন। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের নবতিয়েহ শহরে এটি ভূপাতিত করা হয়। লেবাননের আল মায়াদিন টিভির বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক এ তথ্য জানিয়েছে। 

এদিকে সেনাবাহিনীর বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, লেবানন সীমান্তে থেকে বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে ড্রোনটির কোনো ক্ষতি হয়নি।

ইসরাইলি ড্রোন ভূপাতিত করার সংবাদ লেবাননি আল-মায়াদিন টিভি প্রচার করার পর ইসরাইলি বাহিনীর সামরিক মুখপাত্র এক টুইটবার্তায় এমন দাবি করেন।

Developed BY: Shera Digital 360