কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ টাওয়ার অফ লন্ডনের বিখ্যাত 'কুইন' মার্লিনা - Shera TV কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ টাওয়ার অফ লন্ডনের বিখ্যাত 'কুইন' মার্লিনা - Shera TV

কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ টাওয়ার অফ লন্ডনের বিখ্যাত ‘কুইন’ মার্লিনা

অনলাইন ডেস্ক:

টাওয়ার অফ লন্ডনের বিখ্যাত ‘কুইন’ মার্লিনা নামের দাঁড়কাক কয়েক সপ্তাহ থেকে নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে, কাকটি মারা গেছে। ওই দুর্গের কর্মীরা এই তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই টাওয়ারে কাকের পালে মার্লিনা ২০০৭ সালে যোগ দেয়। টাওয়ারটিতে যেকোন সময় সাধারণত ৬ টি কাক থাকতো. একজন মুখপাত্র বলেন, মার্লিনার টানা অনুপস্থিতি আমাদের ইঙ্গিত দিচ্ছে সে হয়তো আমাদের মাঝে আর নেই। তিনি আরও বলেন, মার্লিনা ছিল অবিসংবাদিত শাসক, টাওয়ারের কাকদের রাণী।

এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের কাছে শেয়ার করার জন্য দুঃখের সংবাদ আছে। আমাদের অতি ভালোবাসার মারলিনাকে কয়েক সপ্তাহ থেকে টাওয়ারে দেখা যাচ্ছে। এর মানে সে হয়তো আমাদের মাঝে আর নেই।

র‍্যাভেনমাস্টার ক্রিস্টোফার স্কাইফ বলেছেন, অনেকে এই সংবাদ শুনে ভারাক্রান্ত হবেন। বিবিসি, মাই লন্ডন

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360