ছেলেকে নিয়ে সামনে এলেন পূজা - Shera TV ছেলেকে নিয়ে সামনে এলেন পূজা - Shera TV

ছেলেকে নিয়ে সামনে এলেন পূজা

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
মা-বাবা হয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন পূজা-কুণাল দম্পতি। গত ৯ অক্টোবর ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

কৃষ্ণ আর শিবের নাম মিলিয়ে ছেলের নাম রেখেছেন ক্রিশিব ।

এতদিন সোশ্যাল মি়ডিয়ায় ছেলের ঝলক সামনে আনলেও মুখ কিন্তু আড়ালেই রেখেছিলেন পূজা। অবশেষে ছেলের বয়স তিন মাস পূর্ণ হওয়ার পর সেই নিয়ম ভাঙলেন এই তারকা। ছেলের ছবি প্রকাশ্যে আনলেন তিনি।

অভিনেত্রীর ইনস্টাগ্রামের পেজে বুধবার উঠে এল ক্রিশিব -এর একগুচ্ছ ছবি।
ছবি: সংগৃহীত

যেখানে কখনও বাবা-মায়ের কোলে দেখা গেছে ক্রিশিব কে। আবার কখনও খেলনা নিয়ে খেলতে দেখা গিয়েছে। ছবিগুলো রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360