কোনো দলের নয়, কোনো সমর্থকদের নয়; আমি সকল মার্কিন মার্কিন জনগণের প্রেসিডেন্ট - Shera TV কোনো দলের নয়, কোনো সমর্থকদের নয়; আমি সকল মার্কিন মার্কিন জনগণের প্রেসিডেন্ট - Shera TV

কোনো দলের নয়, কোনো সমর্থকদের নয়; আমি সকল মার্কিন মার্কিন জনগণের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক:

কোনো দলের নয়, কোনো সমর্থকদের নয়; আমি সকল মার্কিন মার্কিন জনগণের প্রেসিডেন্ট। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এমনটি বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শপথ নেওয়ার পর দেওয়া ভাষণে জো বাইডেন বলেন, এই নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে। এটি আমেরিকার দিন।

মার্কিন জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বাইডেন বলেন, চিৎকার বন্ধ করুন এবং পরিস্থিতি স্বাভাবিক করুন। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো শান্তি নেই।

শপথ অনুষ্ঠানে পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টরা উপস্থিত থাকায় তাদেরকে ধন্যবাদ জানিয়ে বাইডেন বলেন, আমি আমার পূর্বসূরিদের ধন্যবাদ জানাচ্ছি যারা আজ এখানে উপস্থিত হয়েছেন।

বাইডেনের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ডোনাল্ড ট্রাম্প।

সের আটিভি/আকিব

Developed BY: Shera Digital 360