পুকুর খনন করতে গিয়ে ম্যাগাজিন সহ গুলি উদ্ধার - Shera TV পুকুর খনন করতে গিয়ে ম্যাগাজিন সহ গুলি উদ্ধার - Shera TV

পুকুর খনন করতে গিয়ে ম্যাগাজিন সহ গুলি উদ্ধার

খুলনা ব্যুরো:

বাগেরহাটের শরণখোলায় পুকুর খনন করতে গিয়ে মাটির ১০ ফুট নিচ থেকে একটি ম্যাগজিনসহ ছয়টি রাইফেলের গুলি পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর খননের সময় এগুলো পাওয়া যায়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারের মাধ্যমে পুকুরটি পুনঃখননের কাজ করছে। পুকুর খননের সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি মো. সৈকত আকন জানান, মাটি খননের সময় ১০ ফুট নীচে গেলে একটি ম্যাগজিনে ভরা ৬টি রাইফেলের গুলি দেখতে পায়। ম্যাগজিনটি মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। পুলিশকে জানালে তারা ওই গুলি ও ম্যাগজিনটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর ধারণা, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কেউ ম্যাগজিনসহ ওই গুলি পুকুরটিতে ফেলে দিয়েছিলো। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, উদ্ধার করা রাইফেলের (৩০৩) গুলি নিষ্ক্রিয় এবং ম্যাগজিনটিও নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে সাধারণ ডায়েরি করে গুলিগুলো মালখানায় রাখা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360