ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ - Shera TV ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ - Shera TV

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার:

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নৌ দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিসি’র ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম মো.জিল্লুর রহমান জানান, রাতে কুয়াশায় তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশার মাত্রা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। বর্তমানে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক মিলে প্রায় তিন শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360