যেভাবে ডাউনলোড করবেন ফৌজি গেম - Shera TV যেভাবে ডাউনলোড করবেন ফৌজি গেম - Shera TV

যেভাবে ডাউনলোড করবেন ফৌজি গেম

সেরা টেক ডেস্ক:

অনেক অপেক্ষার পর অবশেষে ভারতীয় গেমারদের জন্য চালু করা হয়েছে দীর্ঘ প্রত্যাশিত ব্যাটেল গেম ফৌজি (ফিয়ারলেস অ্যান্ড উইনাইটেড গার্ডস)। ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনই লঞ্চ হয়েছে ফৌজি মোবাইল গেম। এই মুহূর্তে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য মোবাইল গেমটি লঞ্চ করেছে বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা এনকোর গেমস।

এখন গুগল প্লে স্টোর থেকে এই গেমিং অ্যাপ্লিকেশনটিকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এই গেমটিকে লঞ্চ করা হয়েছে, তবে মনে করা হচ্ছে যে এই বছরের শেষে গেমটির iOS ভার্সনও লঞ্চ করা হবে।

উল্লেখযোগ্য, এই মোবাইল গেমটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলিউড তারকা অক্ষয় কুমার। তিনি নিজেই গেম ডাউনলোডের লিংক শেয়ার করেছেন।

এই গেমটির সাইজ মাত্র ৪৬০ এমবি। তবে, ফৌজি গেমটি ইন্সটল করে খেলার জন্য আপনার স্মার্টফোনটিতে কমপক্ষে অ্যান্ড্রয়েড ৮ বা তার পরবর্তী অপারেটিং সিস্টেম থাকতে হবে। এই মুহূর্তে ইংরেজির ছাড়া হিন্দি আর তামিল ভাষায় গেমটিকে লঞ্চ করা হয়েছে। গেমের ডেভেলপার জানিয়েছে যে শীঘ্রই অনান্য ভাষাতেও গেমটি চালু হবে।

বর্তমানে গেমটি কেবল সিঙ্গেল প্লেয়ার এবং কো-অপারেটিভ প্লে মোডে খেলা যাবে, কিন্তু শীঘ্রই এই রয়্যাল ব্যাটাল মোড এবং মাল্টি ইউজার মোডও চালু হবে। ফৌজি গেমে তিনটি মোড Campaign, Team Deathmatch আর Free for All রয়েছে। তবে বর্তমানে এনকোর গেমস গেমারদের শুধুমাত্র Campaign মোড অফার করছে।

গত বছর নভেম্বর মাস থেকে গেমটির প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল। সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়, প্রথম ২৪ ঘণ্টাতেই ১ মিলিয়নের মাইলস্টোন ছুঁয়ে ফেলে গেমের প্রি-রেজিস্ট্রেশন। তবে iOS ডিভাইজে ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস কবে থেকে পাওয়া যাবে, সেই বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।

এই গেমটিকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে, এর জন্য আপনাকে সার্চ অপশনে গিয়ে ফৌজি টাইপ করতে হবে। ইতিমধ্যে আপনি যদি গেমটি প্রি-রেজিস্ট্রেশনও করে থাকেন তাহলেও আপনাকে এইভাবেই গেম ডাউনলোড করতে হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360