কন্যা সন্তানকে জীবন্ত মাটিচাপা দেয়ার সময় বাবা ও দাদা গ্রেফতার - Shera TV কন্যা সন্তানকে জীবন্ত মাটিচাপা দেয়ার সময় বাবা ও দাদা গ্রেফতার - Shera TV

কন্যা সন্তানকে জীবন্ত মাটিচাপা দেয়ার সময় বাবা ও দাদা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্কঃ

আধুনিক সভ্যতায় মানুষ বাস করলেও তা যেন এখনও পৌছায়নি ভারতের অনেক মানুষেরই মস্তিষ্কে।সম্প্রতি কন্যাসন্তানকে জীবন্ত অবস্থায় মাটিচাপা দেওয়ার সময় তার বাবা ও দাদাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভারতের হায়দ্রাবাদে তাদের আটক করা হয়। শিশুটি জন্মানোর পরপরই হায়দ্রাবাদের জুবিলি বাসস্ট্যান্ডের নির্জন এলাকায় মাটিচাপা দেওয়ার চেষ্টা চলে।

শিশুটিকে মাটি চাপা দেয়ার তৎপরতা দেখে পুলিশের সন্দেহ হলে তাদেরকে আটক করে।এরপর শিশুটিকে উদ্ধার করে গান্ধী হাসপাতালে পাঠায় পুলিশ। হত্যাচেষ্টার অভিযোগ এনে নবজাতকের বাবা ও দাদাকে আটক করা হয়। তারা তেলেঙ্গানার করিমনগরের বাসিন্দা বলে জানা যায়।  

যদিও নিজেদের নির্দোষ দাবি করে অভিযুক্তরা বলেন, শিশুটি মৃত অবস্থায় জন্মগ্রহণ করায় তাকে মাটিচাপা দিচ্ছিলেন তারা। পরে পুলিশ খোঁজ নিলে ফাঁস হয়ে যায় প্রকৃত ঘটনা।   


এর আগে গত ১৪ অক্টোবর দেশটির উত্তর প্রদেশে মাটিতে পুঁতে ফেলা এক কন্যাশিশুকে মাটিচাপা দেওয়ার কয়েকঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়।

Developed BY: Shera Digital 360