বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধে দাবীতে নিউইয়র্কে বিক্ষোভ - Shera TV বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধে দাবীতে নিউইয়র্কে বিক্ষোভ - Shera TV

বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধে দাবীতে নিউইয়র্কে বিক্ষোভ

অনলাইন ডেস্ক:
সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষক আখ্যায়িত করে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্ক সিটির ম্যানহাটনে আল জাজিরার নতুন কার্যালয় (ব্যুরো অফিস) এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে আয়োজিত পৃথক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা প্রথমে ম্যানহাটনে আল জাজিজার নতুন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রচার সম্পাদক দুলাল মিয়া হাজী এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মো. সোলায়মান আলী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলুর রহমান প্রমুখ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360