বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নবম্পতির মৃত্যু - Shera TV বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নবম্পতির মৃত্যু - Shera TV

বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নবম্পতির মৃত্যু

স্টাফ রিপোর্টার:

পিরোজপুরের মঠবাড়িয়ায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নবম্পতির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পৌর শহরের কলেজপাড়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মো. সাইফুল ইসলাম (২৫) ও তার নববিবাহিত স্ত্রী মনিরা আক্তার (১৮)। সাইফুল ইসলাম উপজেলার হারজী নলবুনীয় গ্রামের গ্রামের মো. বারেক হাওলাদার এর ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হারজী নলবুনীয়া গ্রামের মো. সাইফুল ইসলাম গত সাত মাস আগে বিয়ে করেন। সাইফুল শহরের পশ্চিম কলেজপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থেকে ভাড়ায়চালিত অটো চালাতেন। শনিবার সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন ছড়িয়ে পড়লে বাসার নিচে ঘুমিয়ে থাকা সাইফুলের বাবা, মা ,ভাই ও ভাইয়ের শ্যালক বাইরে বের হয়ে যান। এদিকে বাসার দোতলায় ঘুমিয়ে থাকা সাইফুল ও তার নববিবাহিতা স্ত্রী মনিরা ঘরে আটকা পড়েন। এসময় তারা আগুনে পুড়ে ঘটনাস্থলে নিহত হন। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয় জনতার সহায়তায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হতে নিহত দম্পতির লাশ উদ্ধার করে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360