কলাই ক্ষেতে মিলল অর্ধনগ্ন নারীর লাশ - Shera TV কলাই ক্ষেতে মিলল অর্ধনগ্ন নারীর লাশ - Shera TV

কলাই ক্ষেতে মিলল অর্ধনগ্ন নারীর লাশ

খুলনা ব্যুরো:

বাগেরহাটের শরণখোলায় গলায় ফাঁস লাগানো অর্ধনগ্ন অবস্থায় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন কলাইক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। স্থানীয়রা কেউ লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, সন্ধ্যায় গ্রামের শিশুরা কলাই ক্ষেতে প্রথমে লাশটি দেখে লোকজনকে জানায়। অর্ধনগ্ন লাশের শরীরে ধর্ষণের আলামত রয়েছে। হয়তো ওই নারীকে সংঘবব্ধ ধর্ষণের পর হত্যা করে কলাইক্ষেতে ফেলে রাখা হয়েছে। নারীর ডান কান সম্পূর্ণ বিচ্ছিন্ন। চোখমুখ ক্ষতবিক্ষত। গায়ে বোরখা পরিহিত। লাশের পাশে পাজামা, ছাতা ও স্যান্ডেল পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ রাতে লাশটি উদ্ধার করে। এলাকার কেউ তার পরিচয় জানাতে পারেনি। শুক্রবার রাতে হত্যাকান্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360