বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’কে পশ্চিমবঙ্গে রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করলেন মোদি - Shera TV বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’কে পশ্চিমবঙ্গে রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করলেন মোদি - Shera TV

বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’কে পশ্চিমবঙ্গে রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করলেন মোদি

স্টাফ রিপোর্টার:

কয়েকদিন আগেই নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামিম ওসমানের স্লোগান ‘খেলা হবে’ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে বেশ আলোচনা হয়েছে। আরও একবার ঘুরেফিরে বাংলাদেশের স্লোগান নিয়ে মাতামাতি দেখা গেল রাজ্যটিতে।

এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস গড়া ‘সোনার বাংলা’কে পশ্চিমবঙ্গে রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের হুগলি জেলার সাহাগঞ্জ সংলগ্ন ডানলপ মাঠে একটি জনসভায় মোদি এই কথা বলেন।

জনতার উদ্দেশ্যে নরেন্দ্র মোদি বলেছেন, আজ আমি বাংলার মানুষকে আশ্বাস দিতে চাই, বিজেপি ক্ষমতায় এলে বাংলার সংস্কৃতি নিয়ে গর্ব করবেন। কেউ ভয় দেখাবে না। বিজেপি সোনার বাংলা তৈরির জন্য কাজ করবে।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করে বলেন তৃণমূল কংগ্রেসের শাসনকালে বাংলার উন্নয়ন থমকে গেছে। আর কারণ হিসেবে তিনি কাটমানি থেকে শুরু করে সিন্ডিকেটরাজকেই দায়ি করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন অনাবাসীরা এই রাজ্যে বিনিয়োগ করতে চাইলেও তাঁরা তা করবেন কী করে। সিন্ডিকেট আর তোবাজিরর কারণে তাঁরা আটকে যাচ্ছেন। তিনি বলেন বাংলার প্রত্যন্ত এলাকায় উন্নয়ন পৌঁছাচ্ছে না। কিন্তু তৃণমূল কংগ্রেস নেতাদের ধনসম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। প্রশাসন গুন্ডাদের পশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন বর্তমানে বাংলার মানুষকে কাজের খোঁজে অন্যত্র যেতে হয়। কিন্তু একটা সময় ছিল যখন এই রাজ্যের কাজের সন্ধানে মানুষ আসতেন। আর তাঁদের পরিবারের সদ্যরা কলকাতা থেকে নিয়ে যাওয়া জিনিসের অপেক্ষায় দিন কাটাতেন। কিন্তু বর্তমান বাংলা সিন্ডিকেট রাজের হাতে চলে গেছে। তাই একটা বাড়ি তৈরি করতে গেলেও মানুষকে তোলা দিতে হয় বলে অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উন্নয়নের জন্য তৈরি রয়েছে বাংলা। বাংলাক মানুষও চাইছেন পরিবর্তন। আর সেই কারণেই রাজ্যের মানুষও পরিবর্তন চাইছেন বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই রাজ্যে বিজেপি সরকার গঠন হলে শুধু রাজনৈতিক পরিবর্তন হবে না। বাংলার আসল পরিবর্তন আসবে। পদ্মই সেই আসল পরিবর্তন আনবে, যার জন্য মুখিয়ে রয়েছে যুবসমাজ। সেই বাংলাই তৈরি করতে হবে, যেখানে তোষণর রাজনীতি হবে না। তোলাবাজির রাজনীতিও হবে না। অন্য রাজ্যের তুলনায় বাংলাকে অনেক এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন একটা সময় বাংলা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে ছিল। কিন্তু মা মাটি মানুষের সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে বলেও তৃণমূল সরকারকে কটাক্ষ করেন তিনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360