মহামারিকালেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একের পর এক নতুন ইতিহাস - Shera TV মহামারিকালেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একের পর এক নতুন ইতিহাস - Shera TV

মহামারিকালেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একের পর এক নতুন ইতিহাস

স্টাফ রিপোর্টার:

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত সারা বিশ্ব। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তবে আশার বাণী হচ্ছে- এই মহামারিকালেও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একের পর এক নতুন ইতিহাস গড়ে চলেছে। রিজার্ভের ইতিহাসের পেছনে রয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ঢল।

করোনাকালে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এই প্রাবাসী আয় থেকেই বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন ৪৪ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করল বুধবার। দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ দশমিক ০২৮ বিলিয়ন ডলার, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর বাংলাদেশের রিজার্ভ প্রথমবারের মতো ৪৩ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে যায়। এক মাস যেতেই রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলার অতিক্রম করে নতুন ইতিহাস গড়ল।

বাংলাদেশ ব্যাংক সূত্রের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা ১৯৬ কোটি ২৬ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের জানুয়ারির চেয়ে প্রায় ২০% বেশি।আর ফেব্রুয়ারি মাসের ২৩ দিনে প্রবাসীরা ১৪৯ কোটি ৫০ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের হিসাবে ২০% বেশি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360