সাত শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার - Shera TV সাত শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার - Shera TV

সাত শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামে নগরীর মুরাদপুরে সাত শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে ওই মাদরাসায় অভিযান চালিয়ে পুলিশ নিপীড়নের শিকার ছয় শিশুকে উদ্ধার করেছে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুরে রহমানিয়া তাহফিজুল কোরআন বালক বালিকা একাডেমি মাদ্রাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি ওই মাদ্রাসার অধ্যক্ষ।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, মাদ্রাসায় এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় ১০-১২ বছরের আরও কয়েকজন শিক্ষার্থী যৌন নিপীড়নের অভিযোগ করে। পরে নিপীড়নের শিকার ছয়জনকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এক শিশু আগেই অভিভাবকের মাধ্যমে থানায় অভিযোগ করেছিল। আরও কয়েকজন একইভাবে নিপীড়নের শিকার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক নাজিমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360