ফের তিন দিনের রিমান্ডে পিকে হালদারের বান্ধবী - Shera TV ফের তিন দিনের রিমান্ডে পিকে হালদারের বান্ধবী - Shera TV

ফের তিন দিনের রিমান্ডে পিকে হালদারের বান্ধবী

ডেস্ক রিপোর্ট:

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালের ফের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. সালাহউদ্দিন আসামির তিন দিনের রিমান্ডের আবেদন করেন।
শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. রবিউল আলম এ আদেশ দেন।
দুদকের পক্ষে আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আসামির রিমান্ড শুনানি করেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360