বরিশাল নগরীতে ডাকাতি চেষ্টা, আটক ৫ - Shera TV বরিশাল নগরীতে ডাকাতি চেষ্টা, আটক ৫ - Shera TV

বরিশাল নগরীতে ডাকাতি চেষ্টা, আটক ৫

স্টাফ রিপোর্টার:
বরিশাল নগরীতে জনপ্রিয় টেইলারিং ব্র্যান্ড টপটেনের শোরু‌মে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় ৫০ থেকে ৬০ জন কিশোর-যুবক দলবেঁধে ওই শোরুমে ঢুকে মালামাল লুট করে বলে দাবি করেন শাখা ব্যবস্থাপক মো. মিরাজ। এ সময় প্রতিষ্ঠানের অন্তত ১০ জন কর্মচারীকে বেধড়ক মারধর করা হয় বলেও জানান তিনি। ব‌রিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) নুরুল ইসলাম বলেন, আটকদের থানা হাজতে রাখা হয়েছে।

সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360