ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে বরিশালে মশাল মিছিল - Shera TV ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে বরিশালে মশাল মিছিল - Shera TV

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে বরিশালে মশাল মিছিল

স্টাফ রিপোর্টার:

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরিশালে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার ব্যানারে রবিবার সন্ধ্যার পর নগরীর নতুন বাজার থেকে একটি মশাল মিছিলটি বের হয়। মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে নানা শ্লোগান দেয়া হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়দেব সাহা, বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি কিশোর চন্দ্র বালা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রিয় পরিবেশ বিষয়ক সম্পাদক সুজয় শুভ, সদস্য আলিসা মুনতাজ, ছাত্র ফেডারেশনের জেলা কমিটির কোষাধ্যক্ষ রাইদুল ইসলাম সাকিব, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বরিশাল জেলার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইসতিহাজ আহসান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360