এমপি পদ হারাচ্ছেন হাজী সেলিম - Shera TV এমপি পদ হারাচ্ছেন হাজী সেলিম - Shera TV

এমপি পদ হারাচ্ছেন হাজী সেলিম

ডেস্ক রিপোর্ট:
দুর্নীতির মামলায় সাজা হওয়ায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে সংসদ সদস্য পদ ছাড়তে হচ্ছে। সংবিধান অনুযায়ী তার আর সংসদ সদস্য পদ থাকবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান।

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিশেষ জজ আদালতের দেওয়া ১০ বছরের সাজা বহাল রাখে হাইকোর্ট।

বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার (৯ মার্চ) এ আদেশ দেয়। আদালতের রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360