প্রেমিকা ও মা গেল তৃণমূলে, বনি গেল বিজেপিতে - Shera TV প্রেমিকা ও মা গেল তৃণমূলে, বনি গেল বিজেপিতে - Shera TV

প্রেমিকা ও মা গেল তৃণমূলে, বনি গেল বিজেপিতে

অনলাইন ডেস্ক:

রাজনীতিতে সবই সম্ভব, এবার তা প্রমাণ করলেন ওপার বাংলার চিত্রনায়ক বনি সেনগুপ্ত। কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন মা পিয়া সেনগুপ্ত ও প্রেমিকা কৌশানি মুখার্জি। কিন্তু বনি সেই পথে হাঁটলেন না, তিনি আজ বুধবার বিজেপিতে যোগ দিলেন।

আজ দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিয়ে এই দলে যোগ দেন। এসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজীব ব্যানার্জিও উপস্থিত ছিলেন। এর আগে, তৃণমূলে যোগ দিয়ে কৃষ্ণনগর উত্তরের প্রার্থী হয়েছেন তার প্রেমিকা কৌশানি।
উল্লেখ্য, গত রবিবার নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী। যিনি একসময় তৃণমূলের সাংসদ ছিলেন। এখন শোনা যাচ্ছে, মিঠুনের পথেই হাঁটতে চলেছেন এই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক দেব।

সূত্র : সংবাদ প্রতিদিন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360