মমতার সুস্থ্যতায় উপোস থাকলেন মিমি, সায়ন্তিকার উপোস - Shera TV মমতার সুস্থ্যতায় উপোস থাকলেন মিমি, সায়ন্তিকার উপোস - Shera TV

মমতার সুস্থ্যতায় উপোস থাকলেন মিমি, সায়ন্তিকার উপোস

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

নির্বাচনের আগে গুরুতর আহত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে তার চলছে চিকিৎসা। বৃহস্পতিবার হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন টালিউড অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। পরে হাসপাতালের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। খবর আনন্দবাজারের।

এই মুহূর্তে মিমির একটাই চাওয়া, দ্রুত সুস্থ হয়ে উঠুন মুখ্যমন্ত্রী। তার মতো এই প্রার্থনা যেন সকলেই করেন, সেই অনুরোধও জানিয়েছেন অভিনেত্রী। মিমি বলেন, ‘দিদির জন্যই তো পুরো বাংলা। আজ তিনিই হাসপাতালে আছেন। এটা আমাদের কারোরই ভাল লাগছে না।’
হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন মিমি

মিমি যখন হাসপাতালে মমতার পাশে, তখন আরেক অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছিলেন বাঁকুড়ায়। ওই কেন্দ্র থেকেই বিধানসভা নির্বাচনে লড়ছেন তিনি। প্রচারের পাশাপাশি উপোস করে মুখ্যমন্ত্রীর নামে পূজা দিলেন স্থানীয় এক্তেশ্বর মন্দিরে। নেটমাধ্যমে সেই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় বাঁকুড়ার মা-বোনেদের নিয়ে এক্তেশ্বর ধামে পূজা নিবেদন…।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360