প্রথম সিনেমার পারিশ্রমিক পাননি দীঘি - Shera TV প্রথম সিনেমার পারিশ্রমিক পাননি দীঘি - Shera TV

প্রথম সিনেমার পারিশ্রমিক পাননি দীঘি

অনলাইন ডেস্ক:

পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ ছবি মুক্তি পাচ্ছে শুক্রবার। ছবিটির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে দীঘির।

এই ছবি নিয়ে কম জল ঘোলা হয়নি! ছবির ট্রেলার দেখে কিছুটা আক্ষেপ প্রকাশ করায় দীঘির নামে কোটি টাকার মানহানি মামলা করার হুমকি দেন পরিচালক ঝন্টু।

খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটিতে অভিনয়ের পুরো পারিশ্রমিক এখনও পাননি নায়িকা দীঘি। বৃহস্পতিবার সমকালকে বিষয়টি জানান দীঘির বাবা অভিনেতা সুব্রত। তিনি বলেন, ‘কাল ছবি মু্ক্তি পাচ্ছে। অথচ এখনও পুরো পারিশ্রমিক পরিশোধ করেনি। আর ঝন্টু ভাইয়ের মতো একজন অভিজ্ঞ লোক যে আচরণ করছেন তা কাম্য নয়।’

দীঘির বাবার মন্তব্য, ‘ছবিটি নিয়ে কোনো ভুল যদি করে থাকি, তা শুধরানোর সুযোগও তো থাকে। এতোদিন ছবিটি নিয়ে যা হলো- তা নিয়ে কথা বলতে ছবির প্রযোজক সিমি ও তার স্বামীর নাম্বারে অনবরত কল করেছি- কিন্তু কেউই ফোন রিসিভ করেননি।’

পরিচালক ঝন্টুকে উদ্দেশ্য কর সুব্রত আরও বলেন, ‘তিনি সিনিয়র নির্মাতা। তার কথায় সব করেছি। ডাবিং শেষ হলেও পারিশ্রমিক এখনও পরিশোধ হয়নি। আজকে না কালকে, এরকম অনেক হয়েছে। তবুও মেনে নিয়েছি। শুধু আমার মেয়ে নয়, আমিও ক্যারিয়ারে প্রথম ঝন্টু ভাইয়ের নির্দেশনায় কাজ করলাম।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360