প্রবাসীর মামলায় শ্রীঘরে অভিনেত্রী রোমানা স্বর্ণা - Shera TV প্রবাসীর মামলায় শ্রীঘরে অভিনেত্রী রোমানা স্বর্ণা - Shera TV

প্রবাসীর মামলায় শ্রীঘরে অভিনেত্রী রোমানা স্বর্ণা

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

প্রতারণার মাধ্যমে এক প্রবাসীর কাছ থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ‘রান আউট’ সিনেমার এই অভিনেত্রীকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী একজন সৌদি প্রবাসী আজ মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে রোমানা। ফ্ল্যাট ও গাড়ি কেনার জন্য কৌশলে এই টাকা নিয়েছিলেন তিনি। এরপরই মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360